আমরা অনেকেই আমাদের বাড়ি ঘরের নিরাপত্তার জন্য অনেক ধরনের সিকিউরিটি প্রোডাক্ট ব্যবহার করে থাকি। এই যেমন ইলেক্ট্রিক লক,সিসিটিভি সিস্টেম,মোশন ডিটেক্টর ইত্যাদি আরও অনেক প্রকার প্রোডাক্ট। কিন্তু আমি আজকে জানাবো এমন একটা প্রোডাক্ট যা আপনার পছন্দ হতে বাধ্য।
এই প্রোডাক্ট এর নামঃ ওয়াইফাই ডোরবেল ফোন।
মনে করুন আপনি একটা জরুরি কাজে বাইরে বের হয়ে গেলেন এবং ঠিক ওইসময় আপনার বাসায় কেউ আসার কথা। কি করবেন আপনি ??
এই ডোরবেলের সামনে গেলে ঠিক তখনি আপনার স্মার্টফোনে একটি পুশ নোটিফিকেশান এর মাধ্যমে যিনি আসবেন উনার সাথে সাথে আপনি ভিডিও চ্যাট করতে পারবেন বা উনার চেহারা দেখে কথা বলতে পারবেন এই অসাধারণ ওয়াইফাই ভিডিও ডোরবেল দিয়ে।
চলুন দেখে নেই আর কি কি ফিচার রয়েছেঃ
বড় কালার ডিসপ্লেঃ এই ওয়াইফাই ডোরবেল ফোনের রয়েছে দুই ধরনের টিএফটি কালার ডিসপ্লে। একটা ৪ ইঞ্চির টিএফটি কালার ডিসপ্লে এবং আরেকটা ৭ ইঞ্চির টিএফটি কালার ডিসপ্লে। আপনার বাজেটের উপর নির্ভর করে ইচ্ছেমত আপনি একটা পছন্দ করতে পারেন।
আইআর ক্যামেরাঃ আইআর ক্যামেরা বলতে আমরা বুঝি ইনফ্রারেড ক্যামেরা যা কিছু এল ই ডি এর মাধ্যমে আপনাকে সাদাকালো দেখাবে। আপনি এই ডিভাইস দিয়ে শুধু দিনের বেলায় ভিডিও চ্যাটই করতে পারবেন না। রাতের বেলায় বা অন্ধকারে এটি আপনাকে সাদাকালো ছবি বা ভিডিও দেখাতে সক্ষম। আর ২ মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে দিবে এইচডি ভিডিও এবং যা প্রায় ৭২০পি এর মত রেজুলেশন। আর মোবাইল এপ দিয়ে আপনি ছবি বা ভিডিও রেকর্ড করে রাখতে পারবেন।
বিল্ট ইন স্পিকার মাইক্রোফোনঃ এই ডোরবেল সিস্টেম এর মাঝে রয়েছে ১.২ ওয়াট এর বিল্ট ইন স্পিকার এবং মাইক্রোফোন যার মাধ্যমে আপনি সরাসরি ভিজিটর এর সাথে কথা বলতে এবং শুনতে পারবেন।
মোশন ডিটেক্টরঃ এতে পিআইআর মোশন ডিটেক্টর থাকার কেউ যদি আপনার দরজা ভাঙ্গার চেস্টা করে বা দরজার সামনে দিয়ে চলাচল করে তবে আপনি নোটিফিকেশন পাবেন আপনার মোবাইলে।
কানেকটিভিটিঃ আপনি ইচ্ছা করলে আপনার রাউটার এর সাথে একে সংযুক্ত করতে পারেন। যার ফলে আপনি ইন্টারনেট এর মাধ্যমে দুনিয়ার যে কোন প্রান্তে বসেই আপনার দরজার সকল কন্ট্রোল করতে পারবেন।
অপারেটিং সিস্টেমঃ এটা এনড্রয়েড এবং আইওএস সাপোর্ট করে। যার ফলে আপনি আপনার মোবাইল থেকেও সকল সুবিধা আদায় করে নিতে পারবেন।
ইলেকট্রিক লক সুবিধাঃ আপনি ইচ্ছা করলেই এই ডিভাইস এর সাথে একটি স্টিল বডির বা সিআরসি বডির ইলেকট্রো ম্যাগনেটিক লক লাগিয়ে নিতে পারেন যা খুব সহজেই কেউ ভাঙতে পারবেনা।এর ফলে আপনি মোবাইল এপ এর মাধ্যমেই বাইরে থেকে দরজার লক খুলতে পারবেন। (মোবাইলে ইন্টারনেট থাকা বাঞ্ছনীয়)
মেটাল বডিঃ এই ওয়াইফাই ডোরবেল ফোন তৈরি করা হয়েছে মেটাল দিয়ে। তাই ইচ্ছে করলেই অনেকে এটা ভাংতে পারবেনা। আবার ভাঙতে গেলেও তো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে মোবাইলে। তখন আপনি একটা পদক্ষেপ নিতে পারবেন।
পাওয়ার সাপ্লাইঃ এতে রয়েছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই, যার ফলে বিদ্যুৎ ব্যবহার নিয়ে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না।
কোথায় কোথায় ব্যবহার করতে পারেনঃ আপনি এটা আপনার মেইন দরজার সামনে ব্যবহার করতে পারেন। এছাড়া ওয়্যারহাউজ,অফিসের গেটে,বেবি কেয়ার সেন্টারে সহ আরো নানান জায়গায় ব্যবহার করতে পারেন। মুলত এটা নির্ভর করবে আপনার কোন জায়গায় সেট করলে আপনার চাহিদা মিটে সেটার উপর। তবে খেয়াল রাখতে হবে এটা আউটডোরে ব্যবহার করার জন্য না। মানে রোদ বা বৃষ্টিতে ভেজানো যাবে না। শুধুমাত্র ইনডোরে ব্যবহার করলেই ভালো হবে।
পোষ্ট টি লিখেছেন:মোঃ শহিদুল ইসলাম,CEO at projuktishop.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন